ট্রাম্পের সময়ে বাংলাদেশের ব্যবসায়ীদের বড় সুযোগ তৈরি হতে পারে
নিজস্ব প্রতিবেদক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা।
এর কারণ হিসাবে তারা বলছেন, চীনের প্রতি ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে অনেক রপ্তানি আদেশ বাংলাদেশে স্থানান্তরিত হতে পারে।
পোশাক রপ্তানিকারকদের মতে, বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের প্রতি মার্কিন বাণিজ্য নীতি আগামী বছরগুলোতে দেশের পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানির বৃহত্তম একক রপ্তানি গন্তব্য হওয়ায় এই নীতি পরিবর্তন চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
পোশাক রপ্তানিকারকরা বলছেন, রিপাবলিকান ট্রাম্প চীনা আমদানির উপর খাড়া শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তার এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়তে পারে।
এছাড়া, ট্রাম্প আন্তর্জাতিক সঙ্ঘাত-সংঘর্ষে জড়াতে অনীহার কথাও বলেছেন। যা বৃহত্তর বৈশ্বিক স্থিতিশীলতা ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে পারে।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী বিভিন্ন সংঘর্ষে মার্কিন সামরিক সম্পৃক্ততা কমাতে পারে। এর জেরে বিভিন্ন সংঘাত-সংঘর্ষে বিগত কয়েক বছর ধরে অস্থির হয়ে থাকা বিশ্বে স্থিতিশীলতা ফিরতে পারে, যা বিশ্বজুড়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে পারে।
বিশিষ্ট ব্যবসায়ী এনভয় টেক্সটাইলসের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প মূলত ব্যবসাবান্ধব মানুষ হিসেবে সুপরিচিত। তবে চীনের ব্যাপারে তার কঠোর অবস্থানের কারণে ক্রেতারা চীন থেকে অন্য দেশে অর্ডার স্থানান্তরে উৎসাহী হতে পারে।’
তিনি বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশ এই সুযোগটি নিতে পারে। ট্রাম্পের আগের মেয়াদে কিছু রপ্তানি আদেশ কিন্তু বাংলাদেশে সরে আসতে হতে শুরু করেছিল।’
কুতুবুদ্দিন আরও বলেন, ট্রাম্পকে অন্যদের তুলনায় কঠোর মনে হলেও তিনি সামরিক সংঘর্ষে না জড়িয়ে মূলত ব্যবসার ওপরই মনোযোগ দেন বেশি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের মতো দেশের জন্য সুযোগ ও ঝুঁকি—উভয় পথই খুলে গেছে।
এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য স্বল্প থেকে মধ্যমেয়াদের সুযোগ বেশি। কারণ, চীন থেকে আমদানির বিষয়ে ট্রাম্পের অবস্থানের কারণে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়তে পারে। ট্রাম্প যদি চীন থেকে আমদানিকৃত পণ্যে চড়া শুল্ক আরোপ করেন, তাহলে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা বিকল্প উৎস খুঁজতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিযোগিতামূলক সুবিধা দিতে পারবে, বিশেষ করে পোশাক খাতে।’
অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ আরেকটি সম্ভাবনার কথা বলেন—চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক এড়াতে বিকল্প উৎপাদন কেন্দ্র খোঁজা চীনা প্রস্তুতকারকদের কাছ থেকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আসতে পারে বাংলাদেশে।
তিনি বলেন. ‘আর এর অর্থ হচ্ছে, তারা বাংলাদেশের মতো প্রমাণিত উৎপাদন হাবগুলোতে উৎপাদন কারখানা স্থাপন করতে চাইবে—যাতে এসব দেশের লেবেলে সেখান থেকে উৎপাদন ও রপ্তানি করা যায়।’
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘ট্রাম্পের নীতিমালা বাংলাদেশের জন্য সুযোগ ও চ্যালেঞ্জের একটি মিশ্রণ হয়ে আসতে পারে। চীনের প্রতি তার কঠোর অবস্থানের কারণে রপ্তানি আদেশ চীন থেকে অন্যান্য সরবরাহকারীদের কাছে সরে যেতে পারে। এতে বাংলাদেশের মতো দেশগুলো লাভবান হতে পারে। এছাড়া ট্রাম্পের সামরিক সংঘাত এড়িয়ে চলার প্রবণতা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।’
মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধ শুরু হলে তা বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। ট্রাম্পের আগের মেয়াদে তার প্রশাসনের বাণিজ্যনীতি বৈশ্বিক বাণিজ্যে মন্থরতা তৈরির পেছনে অবদান রাখে। এছাড়া ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত পাঁচ মাস বাংলাদেশ নেতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি দেখেছে।
আরিফ/
পাঠকের মতামত:
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













