×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ নভেম্বর ০৩ ১৫:০১:৩১
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১৮১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে রেনউইক যজ্ঞেস্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪৫ টাকা ৮০ পয়সা বা ৭.১০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৬.৮১ শতাংশ।

আর ১ টাকা ৪০ পয়সা বা ৬.৬৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্সের ৫.৬৬ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৫.২৭ শতাংশ, নর্দান জুটের ৫.১৮ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৪.৮ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪.৭২ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৪.৬৫ শতাংশ এবং এনসিসি ব্যাংকের শেয়ার দর ৪.২০ শতাংশ কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে