×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বাটা শু’র অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ অক্টোবর ৩১ ০৬:৩৬:১৪
বাটা শু’র অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা শু বাংলাদেশ লিমিটেড ৩৪০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের মুনাফা ও ৩১ ডিসেম্বর, ২০২৩ সময়ের পুঁঞ্জিভুত অবণ্টিত মুনাফা থেকে এই ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ টাকা ৮৮ পয়সা।

অন্তর্বর্তী ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে