ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ অক্টোবর ৩০ ১৫:০৭:৪৮
বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৩০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৭.৯২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে ব্যাংকটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৬.০৩ শতাংশ।

আর ৬ টাকা ৭০ পয়সা বা ১২.৯৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২.১৮ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১.৬৬ শতাংশ, ডেসকোর ১.৪৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১.৪২ শতাংশ, খান ব্রাদার্সের ১.২৫ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১.১৭ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর ১.১৬ শতাংশ কমেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে