ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল মেঘনা সিমেন্ট

২০২৪ অক্টোবর ২৯ ০৮:১৫:৩৩
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল মেঘনা সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৭ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ৬৪ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে