ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ অক্টোবর ২৯ ০৮:০৮:০৪
প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭ টাকা ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা ৭২ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে