×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ অক্টোবর ২৭ ১৫:২১:৩৮
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৪১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইফাদ অটোস পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ১৬.৪৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১৬.২৯ শতাংশ।

আর ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ৯.৯৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৯.৯৪ শতাংশ, আরামিট সিমেন্টের ৯.৯৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৯৩ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯.৯৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৯২ শতাংশ এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ার দর ৯.৯২ শতাংশ কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে