ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ অক্টোবর ২৪ ২২:১৫:১৭
রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে উদ্যোক্তা এবং পরিচালকদের ১ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৭৫ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪৯ পয়সায়।

আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে