ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

এডিএন টেলিকমের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ অক্টোবর ২৪ ১৯:২৫:৪৭
এডিএন টেলিকমের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে সমন্বিত ইপিএস ছিল ০৪ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩১ টাকা ৩৫ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে