×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্কয়ার ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ অক্টোবর ২৩ ১৭:০২:০৮
স্কয়ার ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদিক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১১০ শতাংশংক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২১ টাকা ৪১ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪২ টাকা ০৫ পয়সায়।

আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে ।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে