×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পরিবর্তন করা হলো ট্রাস্ট ব্যাংকের নাম

২০২৪ অক্টোবর ২২ ১০:৪১:৫৪
পরিবর্তন করা হলো ট্রাস্ট ব্যাংকের নাম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ট্রাস্ট ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ২১ অক্টোবর থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় 'ট্রাস্ট ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘ট্রাস্ট ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নূরুন নাহারের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ২১ অক্টোবর থেকে দেশের তফসিলভুক্ত ‘ট্রাস্ট ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘ট্রাস্ট ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে