×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ অক্টোবর ২২ ০৬:৪১:২৬
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে এক্সচেঞ্জটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫৪ পয়সা।

আলোচ্য বছরে সিএসইর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪০ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১ পয়সায়।

আগামী ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসই টাওয়ারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে