×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ অক্টোবর ২০ ১৫:০১:১৮
রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ২৭টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৮.৯৩ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোস পিএলসির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৭.৭২ শতাংশ।

আর ৪ টাকা ৩০ পয়সা বা ৪.৫৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইডিএলসি ফাইন্যান্সের ৩.৫৫ শতাংশ, তাকাফুল ইন্সুরেন্সের ৩.৪৯ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ২.৬০ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৫৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ২.৪৩ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ১.৬৪ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১.৪৭ শতাংশ দর বেড়েছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে