ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এপেক্স ফুডসের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ অক্টোবর ১৯ ০৯:৫০:৩০
এপেক্স ফুডসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৮ টাকা ৯১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২৭ টাকা ৮২ পয়সা।

আলোচন্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয় ২৩ টাকা ৯০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৮১ টাকা ৮৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর, বেলা ১১টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে