ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ অক্টোবর ১৭ ১৫:০৬:৪৬
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৯৩টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.১৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৮.৫৫ শতাংশ।

আর ৫ টাকা ৭০ পয়সা বা ৮.২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দান ইসলামী ইন্সুরেন্সের ৮.১৮ শতাংশ, অগ্রনী ইন্সুরেন্সের ৭.৮৪ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৬.৭৬ শতাংশ, রতনপুর স্টিলের ৬.৭৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৬১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.৪৮ শতাংশ এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৬.৩৮ শতাংশ কমেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে