আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ড বাতিল, হুমকিতে সিএন্ডএ টেক্সটাইল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের পক্ষে দুই বছর আগে জারি করা ৩০০ কোটি টাকার বন্ড প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানিয়েছে, গত ০৪ অক্টোবর বিএসইসি বন্ডটি বাতিল করেছে।
এদিকে, বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, কোম্পানিটি বন্ড সাবস্ক্রিপশনের জন্য আরও সময় বাড়ানোর আবেদন করেছিল। কিন্তু কমিশন সময় বাড়ানোর আবেদন অনুমোদন করেনি।
এর আগে ২০২২ সালের ২৬ মে আলিফ ইন্ডাষ্ট্রিজকে ৩০০ কোটি টাকার রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছিল বিএসইসি।
কিন্তু বন্ড ইস্যুকারী আলিফ ইন্ডাস্ট্রিজ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হয়।
এরপর বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত উল ইসলাম প্রথম দফা বন্ডটির সাবক্রিপশনের সময়সীমা বৃদ্ধি করে।
কিন্তু সেই সময়ের মধ্যেও আলিফ ইন্ডাস্ট্রিজ বন্ডটির তহবিল সংগ্রহ করতে পারেনি। এরপর দ্বিতীয় দফা সময় বাড়ানোর আবেদন করলে বিএসইসি তা না মঞ্জুর করে।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর প্রাথমিক সম্মতির চার মাস পরে, শুধুমাত্র বিদ্যমান স্পনসর পরিচালকদের জন্য নতুন শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা সংগ্রহের জন্য আলিফ ইন্ডাস্ট্রিজের অনুমোদন প্রত্যাহার করে নেয় বিএসইসি।
আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ধ থাকা অধিগ্রহণ করা কোম্পানি সিএন্ডএ টেক্সটাইলকে পুনরুজ্জীবিত এবং ঋণ পরিশোধের জন্য ৩০০ কোটি টাকার এই তহবিল ব্যবহার করার পরিকল্পনা করেছিল।
আলিফ ইন্ডাষ্ট্রিজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে সিএন্ডএ টেক্সটাইল চালু আছে। এর খেলাপি ঋণ পুনঃনির্ধারণ করা হয়েছে এবং আলিফ ইন্ডাস্ট্রিজ নিয়মিতভাবে ঋণের বিপরীতে কিস্তিও পরিশোধ করছে। তবে, বন্ডটি বাতিল করায় আলিফ ইন্ডাস্ট্রিজের জন্য সিএন্ডএ টেক্সটাইলকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।
কোম্পানির ওই কর্মকর্তা বলেন, আলিফ ইন্ডাস্ট্রিজ বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বন্ডের জন্য প্রায় ২২৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছিল। কিন্তু সরকারের পরিবর্তনের কারণে প্রতিশ্রুত অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে এক ধরণের প্রতিবন্ধকতা তৈরি হয়।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ মে বিএসইসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আলিফ ইন্ডাস্ট্রিজকে ব্যাঙ্ক, বীমা কোম্পানি, নন-ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট এবং উচ্চ-নিট-মূল্যবান ব্যক্তিদের কাছে ৩০০ কোটি টাকার রূপান্তরযোগ্য একটি বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, বন্ডের অর্থ তালিকাভুক্ত সিএন্ডএ টেক্সটাইলের অধিগ্রহণ, ব্যাঙ্কের দায় পরিশোধ, যন্ত্রপাতি ক্রয় এবং এর কার্যকরী মূলধন প্রদানের জন্য ব্যবহার করা হবে।
২০২২ সালের মাঝামাঝি সিএন্ডএ টেক্সটাইল আলিফ গ্রুপের ব্যবস্থাপনায় পুনরায় কার্যক্রম শুরু করেছে।
মামুন/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












