যার ইশারায় নিয়ন্ত্রণ হতো পুরো রেল
নিজস্ব প্রতিবেদক : গোলাম কিবরিয়া মজুমদার, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ও সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব। যার আঙ্গুলের ইশারায় চলতে পুরো রেল বিভাগ। হাসিনা সরকারের পতনের দীর্ঘদিন পর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন এই কিবরিয়া।
অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় শনিবার গ্রেপ্তার করা হয় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে মাঠে সক্রিয় আওয়ামী ক্যাডার হিসাবে বিজিবির তালিকায় নাম থাকা এই গোলাম কিবরিয়া মজুমদার।
বিজিবি জানায়, কিবরিয়া মজুমদার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করে।
সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন কিবরিয়া। টানা প্রায় আট বছর দায়িত্ব পালন করেন তিনি। এ সময় তার বিরুদ্ধে রেলের বড় বড় ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ ছাড়াও অনিয়ম দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। কিন্তু রেলমন্ত্রীর পিএস বলে কথা। পুরো রেল বিভাগ নিয়ন্ত্রণ করলেও কেউ কিবরিয়ার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি। রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছে তিনি রেলওয়ের বহুল আলোচিত কালোবিড়াল নামে পরিচিত হয়ে ওঠেন।
জানা জায়, কিবরিয়ার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সংসদ সচিবালয়ের একজন সাধারণ কর্মচারী ছিলেন। কিন্তু কুমিল্লা থেকে নির্বাচিত এমপি মুজিবুল হককে রেলমন্ত্রী করা হলে তার কপাল খুলে যায়। মুজিবুল হক কিবরিয়াকে একান্ত সচিব (পিএস) নিয়োগ করেন। পিএস পদ কাজে লাগিয়ে কমিশন বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে তিনি শত শত কোটি টাকা হাতিয়ে নেন এই কিবরিয়া।
রেলমন্ত্রী মুজিবুল হক ছিলেন একজন বয়স্ক মানুষ। এছাড়াও নানান রোগে আক্রান্ত ছিলেন তিনি। যার কারণে মুজিবুল হক ঠিকমতো মন্ত্রণালয়ে যেতে পারতেন না। এমনকি দৈনন্দিন কাজকর্মও ঠিক মতো করতে পারতেন না। মন্ত্রণালয় থেকে কোনো গুরুত্বপূর্ণ ফাইল মুজিবুল হকের কাছে গেলে তিনি নিজেই পিএস কিবরিয়ার সঙ্গে যোগাযোগের নির্দেশ দিতেন। আর এই সুযোগটিই কাজে লাগান কিবরিয়া। ফলে কিবরিয়ার সিদ্ধান্তের বাইরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তেমন কিছুই করার ছিল না।
কথিত আছে রেল মন্ত্রণালয়ের পুরো নিয়ন্ত্রণ নিজের কব্জায় নিতে কিবরিয়া নিজের বান্ধবী হনুফা আক্তার রিক্তার বিয়ে দেন। মন্ত্রীর এমন অসম বিয়ে দেশজুড়ে তুমুল আলোচনার ঢেউ তোলে। এসব নিয়ে খোদ রেল ভবনেও নানা মুখরোচক গল্প ছড়ায়। কেউ কেউ বলেন, মন্ত্রীকে নিয়ন্ত্রণের জন্য কিবরিয়া পরিকল্পিতভাবে বান্ধবীর সঙ্গে মন্ত্রীর বিয়ের বন্দোবস্ত করেন।
অভিযোগ আছে পিএস থাকাকালে কিবরিয়া বহুবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিবরিয়া প্রতিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় লাগেজে করে নগদে বিপুল পরিমাণ ডলার নিয়ে যেতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে কিবরিয়ার অঢেল সম্পদ রয়েছে এমন তথ্য পাওয়া যায়। এসব নিয়ে গোয়েন্দা অনুসন্ধানের পর প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দুদকে পাঠানো হয়। কিন্তু এ বিষয়ে দুদক থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ২০১৯ সালে আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে মুজিবুল হক রেলমন্ত্রী থেকে বাদ পড়লে কিবরিয়া কিছুটা কোণঠাসা হয়ে পড়েন।
বিদেশে সম্পদ ছাড়াও দেশের বাড়ি কুমিল্লা এবং রাজধানীর বিভিন্ন জায়গায় তার একাধিক প্লট, ফ্ল্যাট ও বহুতল বাড়ি রয়েছে। এর মধ্যে বাসাবো নন্দীপাড়া এলাকায় রয়েছে ছয়তলা বাড়ি। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে একাধিক প্লট, গুলশানে অন্তত চারটি ফ্ল্যাট এবং একটি বৃহৎ আবাসন কোম্পানিতে তার বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে। এমনকি মজুমদার এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠান খুলে তিনি রেলওয়ের সঙ্গে ব্যবসা করেন।
ক্ষমাতার অপব্যবহার করে কিবরিয়া নিয়োগে ব্যাপক অনিয়ম ছাড়াও রেলের বিভিন্ন প্রকল্পের পরিচালক (পিডি) এবং ডিজি নিয়োগে বিপুল অঙ্কের ঘুসবাণিজ্য করেন। তার আস্থাভাজন না হলে রেলে ডিজি পদে নিয়োগ পাওয়া ছিল অসম্ভব। বিশেষ করে সাবেক ডিজি আমজাদ হোসেন, সামসুজ্জামান, রফিকুল ইসলাম, তোফাজ্জল ও প্রভাবশালী অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) সাগর চক্রবর্তী ছিলেন কিবরিয়ার আশীর্বাদপুষ্ট। এছাড়া বর্তমান এডিজি পার্থ সরকার রেলওয়ের পরিকল্পনা দপ্তরের প্রধান বেলাল হোসেন, বিতর্কিত পিডি প্রকৌশলী রমজান আলী, আওমী লীগের ঘনিষ্ঠভাজন হিসাবে প্রভাবশালী কর্মকর্তা সুবক্তগীন, প্রকৌশলী মফিজ উদ্দিন, সাবেক জিএম জাহাঙ্গীর হোসেন ও সাবেক কোটিপতি এডিজি মিয়া জাহান। বর্তমানে তিনি রেলভবনে বসে রেলওয়ের দুর্নীতিবাজদের বিশেষ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। কিবরিয়ার ঘনিষ্ঠভাজনদের অনেকে ইতোমধ্যে অবসরে গেলেও এখনো রেলেই রয়ে গেছেন মিয়া জাহান।
এস/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

