ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আজ বিএসইসি-ডিবিএ বৈঠক

২০২৪ অক্টোবর ১৩ ১৬:১৯:০৭
শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আজ বিএসইসি-ডিবিএ বৈঠক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির পর্ষদ সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।

বৈঠকের বিষয়ে বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ অক্টোবর) এ বিষয়টি ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী নিশ্চিত করে বলেন, বৈঠকে শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও যেসব কারণে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারেনি, সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে