×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ অক্টোবর ১১ ১০:১২:৪৪
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিদায়ী সপ্তাহের বৃহস্পতিবার (১০ অক্টোবর) শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (০৬- ০৯ অক্টোবর) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ২১১টির দর বেড়েছে, ১৪৬টির দর কমেছে, ৩৮টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৫.২১ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১০.৬৪ শতাংশ, রানার অটোমবোইলসের ১০.৩৪ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৬৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৪২ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭.৬৪ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩.৩৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.৩২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৭.২৬ শতাংশ এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭.২৩ শতাংশ শেয়ার দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে