প্রশাসনের কর্মকর্তাদের বদলি-পদায়ন নিয়ে নতুন জটিলতা
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে এমনিতে কর্মকর্তাদের বদলি-পদায়ন নিয়ে এক ধরনের স্থরিবতা বিরাজ করছে। যে কাজ একদিনে হওয়া কথা, সেই কাজ সাত দিনেও হচ্ছে না। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।
এরমধ্যে সরকারের চারজন উপদেষ্টা তাঁদের মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়নের আগে তাঁদের সম্মতি নিতে বলেছেন। ফলে ওই সব সরকারি দপ্তরে কর্মকর্তাদের বদলি ও পদায়ন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
এ চার উপদেষ্টার হাতে ১০টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন স্থানীয় সরকার এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ। তিনি তাঁর সম্মতি ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি-পদায়ন না করতে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
বদলি-পদায়নে সম্মতি নিতে বলা আরেক উপদেষ্টা হলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আদিলুর রহমান খান। এ বিষয়ে আদিলুর রহমান খান বুধবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যোগ দেওয়ার আগে মুচকি হেসে বলেন, ‘ভালো থাকবেন, কথা হবে।’এরপর খানিকটা সময় নিয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এই মাসের শেষে কথা বলব।’
এই চার উপদেষ্টার মন্ত্রণালয়ের বাইরেও অন্যান্য সরকারি দপ্তরে কর্মকর্তাদের পদায়নে ঝামেলায় পড়ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ তাঁর বিভাগে কর্মকর্তাদের বদলি-পদায়নের আগে তাঁর সম্মতি নিতে বলেছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
এক কর্মকর্তা জানান, একজন অতিরিক্ত সচিবকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পদায়নের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হলে ওই ফাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সম্মতি নেওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
পরে ওই কর্মকর্তাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করার পরামর্শ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই কর্মকর্তা উপদেষ্টার সঙ্গে দেখা করলেও মতামত দেননি উপদেষ্টা। ফলে এখনো তাঁর পদায়ন হয়নি।
প্রশাসনে স্থবিরতা
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত পাঁচ শতাধিক কর্মকর্তাকে কয়েক ধাপে পদোন্নতি দেওয়া হয়েছে। গত সরকারে নিয়োগ পাওয়া পাঁচ সিনিয়র সচিব ও ১০ জন সচিব এখন ওএসডি রয়েছেন।
এ ছাড়া গ্রেড-১ ভুক্ত এবং অতিরিক্ত সচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে। বর্তমানে বিভিন্ন স্তরের আড়াই শতাধিক কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে। সিনিয়র সচিব, সচিব এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার এত কর্মকর্তাকে একসঙ্গে এর আগে কখনো ওএসডি করে রাখা হয়নি। ক্ষমতার পালাবদলের পর গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে আগের সরকারের নিয়োগপ্রাপ্তদের ওএসডি করায় বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ পদ ফাঁকা রয়েছে।
বর্তমানে তিনটি মন্ত্রণালয় এবং চার বিভাগে সচিবের পদ ফাঁকা রয়েছে। এগুলো হলো পরিকল্পনা বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ।
এ ছাড়া পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে সচিব পদমর্যাদায় একজন সদস্যের পদ ফাঁকা রয়েছে। ডিসি হিসেবে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার পর তাঁদের নিয়োগ বাতিল করায় আট জেলার ডিসির পদও ফাঁকা।
এদিকে, সচিব পদে নিয়োগ দেওয়ার পরদিন ওই নিয়োগ বাতিল করা, ডিসি পদে নিয়োগের পরদিন নিয়োগ বাতিল করা এবং চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কয়েক দিন পর তা বাতিল করার ঘটনা জনপ্রশাসনে এখন প্রায়ই ঘটছে।
খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খানকে গত ৩০ সেপ্টেম্বর চুক্তিতে খাদ্যসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন তাঁর নিয়োগ বাতিল করে সরকার।
একইদিন (৩০ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়। এরপর ০২ অক্টোবর তাঁকে ওএসডি করে সরকার।
গত ০৯ সেপ্টেম্বরউপসচিব পি কে এম এনামুল করিমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন এনামুলের নিয়োগ বাতিল করে সেখানে আরেকজনকে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়। পরে এনামুলকে ওএসডি করা হয়।
গত ১০ সেপ্টেম্বর একসঙ্গে ৩৪ জেলায় ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার পরদিন সেখান থেকে ৮ জেলার ডিসিদের নিয়োগ বাতিল করে সরকার। চার ডিসির কর্মস্থল বদলে দেওয়া হয়। ওই আট জেলায় এখনো নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়নি।
১৪ আগস্ট বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি করে সরকার। এরপর ১৭ আগস্ট মোকাব্বিরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়েরে এপিডি অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, অনেক মন্ত্রণালয়ের কিছু উইংয়ে বেশি কর্মকর্তা থাকায় তাঁরা বসার জায়গা পাচ্ছেন না। কয়েকটি মন্ত্রণালয়ে পদ খালি আছে, সেগুলোতে পদায়ন করা যাচ্ছে না। কারণ, পছন্দের কর্মকর্তা ছাড়া তাঁরা নেবেন না।
মিজান/
পাঠকের মতামত:
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- আসিফের ‘ঘাড় ত্যাড়ামি’ ছিল; সারজিসের কড়া জবাব
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- শহীদ জিয়ার হত্যার সময় হেলিকপ্টারে যেখানে গিয়েছিলেন এরশাদ
- আজ সোনা-রুপার বাজারে যে দাম, জেনে নিন এক ভরির হিসাব
- আমদানিকারকদের বড় সুখবর, নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
- সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
জাতীয় এর সর্বশেষ খবর
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন













