×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চার দিন বন্ধের কবলে শেয়ারবাজার

২০২৪ অক্টোবর ০৯ ০৯:২১:৫৬
চার দিন বন্ধের কবলে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন বন্ধের কবলে পড়েছে দেশে শেয়ারবাজার। আগামীকাল বৃহস্পতিবার থেকে রোববার (১০-১৩ অক্টোবর) পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এছাড়া বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে চার দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।

চারদিন বন্ধ থাকার পর সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে