এস আলমমুক্ত হওয়ার পর এসআইবিএল’র ৭৯৪ কোটি টাকা ঋণ আদায়
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) দেশের সবচেয়ে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর ৭৯৪ কোটি টাকার ঋণ আদায় করেছে।
ব্যাংকটির পুনর্গটিত বোর্ডের বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান প্রফেসর এম সাদিকুল ইসলাম জানিয়েছেন, এসআইবিএল দখল হয়ে যাওয়ার পর ব্যাংকটিতে সুশাসনের ঘাটতি হয় এবং নিয়ম মেনে ঋণ বিতরণ করা হয়নি। তবে এখন ব্যাংকটিতে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অল্প সময়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে আশা করেন তিনি।
সোমবার (০৭ অক্টোবর) ব্যাংকটির সার্বিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন এম সাদিকুল ইসলাম। এ সময় ব্যাংকটির পরিচালক মাকসুদা বেগম, মো. মোরশেদ আলম খন্দকার ও মো. আনোয়ার হোসেনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল হান্নান খান, বিনিয়োগ বিভাগের প্রধান মো. নাজমুস সায়াদাতসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ আগস্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন একজন উদ্যোক্তা শেয়ারধারীকে পরিচালক ও চারজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরিষদ পুনর্গঠনের পর পদত্যাগ করেন ব্যাংকটির এমডি জাফর আলম, ডিএমডি হাবিবুর রহমান ও খোরশেদ আলম।
অভিযোগ রয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ব্যাংকটি থেকে নানা অনিয়মের মাধ্যমে অর্থ বের করে নেওয়া হয়েছে। ফলে ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে। কেন্দ্রীয় ব্যাংক প্রায় দুই বছর ধরে টাকা ছাপিয়ে ব্যাংকটিকে সহায়তা দিয়ে আসছিল। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সেই সুবিধা বন্ধ হয়ে যায়। এতে ব্যাংকটি তারল্যসংকটে পড়ে গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, এখন ব্যাংকটিকে সরাসরি টাকা ধার না দিয়ে গ্যারান্টি সুবিধার মাধ্যমে অর্থের ব্যবস্থা করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংকটে পড়া ব্যাংকগুলোকে বর্তমানে এভাবে সহায়তা করছে কেন্দ্রীয় ব্যাংক।
সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর সাদিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক ৯০০ কোটি টাকা গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে ৪৫০ কোটি টাকা পাওয়া গেছে। আরও কয়েকটি ব্যাংক টাকা ধার দেওয়া ও আমানত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আবারও ১৮টি সেবা প্রতিষ্ঠানের সেবা মাশুল নেওয়া শুরু করেছি। গ্রাহকেরা শাখা থেকে ছোট পরিমাণে টাকা উত্তোলন করতে পারছেন। রেমিট্যান্সের টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে না। সামনে এটিএম ও ন্যাশনাল পেমেন্ট সুইচের সেবাও চালু হয়ে যাবে।
ব্যাংক থেকে কত টাকা বের করা হয়েছে, তা জানতে চাইলে এম সাদিকুল ইসলাম বলেন, এই ব্যাংক থেকে কে কত টাকা ঋণ নিয়েছে, তা চিহ্নিত করা গেছে। এস আলম গ্রুপ নামে ও বেনামে ৬ হাজার ২০০ কোটি টাকা নিয়ে গেছে। তাদের ব্যাংক ও প্রতিষ্ঠানে আরও ৪৭১ কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান চালু আছে, ফলে এসব টাকা আদায় করা সম্ভব হবে।
মিজান/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












