‘কারখানায় যেতে ভয় লাগে’, বললেন প্রাণের মালিক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেছেন, তিনি তাঁর কারখানায় যেতে ভয় পান। চরম নিরাপত্তা সংকটে আছেন বলে জানান তিনি।
শনিবার (০৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, সৈয়দ নাসিম মঞ্জুর, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান, শামস মাহমুদ প্রমুখ।
ব্যবসায়ীরা ঋণের সুদহার বৃদ্ধি, খেলাপি ঋণ, ব্যাংকগুলোতে তারল্যসংকট এবং সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, চীনসহ বিভিন্ন দেশ থেকে অনেক ব্যবসা বাংলাদেশে এসেছে। সেগুলো রাখতে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।
ব্যাবসায়ীরা বলেন, ঋণের সুদ ৯ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়ে গেছে, যা ব্যবসায়ীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। ঋণের সুদ নিয়ে বসে আলোচনা করা দরকার। একই সঙ্গে ব্যবসায়ীদের খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, বর্তমানে কার্যকরী সুদহার ১৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংক বলছে, আগামী মার্চ থেকে একটি কিস্তি পরিশোধ না করলেই সেই প্রতিষ্ঠান খেলাপি হবে।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উদ্যোগ চান। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার ও সুদহার কমানোর দ্রুত পদক্ষেপ আশা করেন।
ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, ব্যাংকঋণের সুদহার, বৈদেশিক মুদ্রার সংকটসহ সামগ্রিকভাবে যে টানাপোড়েন চলছে, তাতে অর্থনীতি ছোট হয়ে আসবে। কর্মসংস্থান সৃষ্টি হবে না, মূল্যস্ফীতিও কমবে না। এ জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ দরকার। সেটির প্রধানত সরকারকেই করতে হবে; পাশাপাশি ব্যবসায়ীদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব ব্যবসায়ীদেরও পালন করতে হবে।
বিকেএমইএর সভাপতি মো. হাতেম বলেন, ইন্ধন ছাড়া কোনো শ্রমিক অসন্তোষ হয় না। ৪০টি খাতে মজুরি নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু একমাত্র তৈরি পোশাকশ্রমিকদের অসন্তোষ দেখা যাচ্ছে।
বিকেএমইএ সভাপতি আরও বলেন, বলা হচ্ছে, মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরা রাস্তায় নামছে। তিনি প্রশ্ন রেখে বলেন, অন্য খাতগুলোতে কি মূল্যস্ফীতির প্রভাব নেই?
মোহাম্মদ হাতেম আরও বলেন, এখন সবচেয়ে বড় হচ্ছে গ্যাস-সংকট। এর কারণে সময়মতো উৎপাদন করা যাচ্ছে না, রপ্তানি হচ্ছে না। বেশির ভাগ কারখানার বেতন দিতে অসুবিধা হচ্ছে।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, দেশে বর্তমানে ১৪-১৫ শতাংশ সুদহার উৎপাদন খাতের জন্য। এসব ধরে বিশ্বের কোথাও কেউ ব্যবসা করে টিকে থাকতে পারে না।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, ‘আমরা কষ্টে আছি। আজকে আমার কারখানায় যেতে ভয় লাগে। ভয় লাগে এই জন্য যে আমি কি নিজের জীবন নিয়ে বের হয়ে আসতে পারব? এভাবে ব্যবসায়ীরা যদি নিজেদের কারখানায় যেতে শঙ্কিত হন, তাহলে তাঁরা আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।’
আহসান খান আরও বলেন, সুদহার বেড়ে ১৬ শতাংশ হয়েছে। এটা কমাতে না পারলে খেলাপি ঋণ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি করা যাবে না। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে ব্যাংকে এলসি খোলা যাচ্ছে না।
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ট্রাফিক জ্যাম ইত্যাদি কারণে শপিং মলে কেনাবেচা কমে গেছে।
তিনি বলেন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে জুলাইয়ে ৪০ ভাগ এবং আগস্টে ৩৫ ভাগ ডিজিটাল লেনদেন কমে যায়। সেপ্টেম্বরের সেটা কিছুটা বেড়েছে। তবে সাপ্লাই চেইন এখনো ঠিকমতো কাজ করছে না। যে কারণে মূল্য কমছে না।
মামুন/
পাঠকের মতামত:
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- ১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট
- আজ ১৩ সেপ্টেম্বর নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১৩ সেপ্টেম্বর ২০২৬
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- নিজের ইচ্ছায় নয়, কুকুরের নির্দেশেই করতেন খুন!
- ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



