শেয়ারবাজারের ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিদের তলব
নিজস্ব প্রতিবেদক : সবশেষ বছরে বিনিযোগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেও বিতরণ না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবকে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় সিকিউরিটিজ কমিশন ভবনের মিটিং সভায় তাদের হাজির হতে বলা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানিগুলো হলো— লুব-রেফ বাংলাদেশ লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, লিবরা ইনফিউশন লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, সর্বশেষ হিসাব বছরে উল্লিখিত ১৪ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করে। কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করার পর নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলো তা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেনি। ফলে গত ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। তবে সম্প্রতি কিছু কোম্পানি ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের প্রদান করার কারণে ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করা হয়েছে।
তবে কী কারণে কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে প্রদান করেনি, সভায় তার ব্যাখ্যা জানবে কমিশন। একইসঙ্গে কোম্পানিগুলোকে দ্রুত ডিভিডেন্ড বিতরণের নির্দেশ দেওয়া হবে। এরপরেও যদি কোম্পানিগুলো বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদানে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট কোম্পানি পর্ষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন।
যেসব কোম্পানি যথাসময়ে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করেনি, সেসব কোম্পানি বিরুদ্ধে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। কোম্পানিগুলো সম্প্রতি সময়ে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান না করার কারণে শেয়ারবাজারে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। এরই ধারাবাহিকতায় নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে অভিযোগগুলো কঠোর অবস্থান নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএসইসি।
এদিকে, কোম্পানিগুলো কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় সিকিউরিটিজ কমিশন ভবনে আপনার কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড বিতরণের পরিস্থিতি সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাসঙ্গিক নথি, দাখিল ও প্রস্তাবনাসহ উপস্থিত হতে অনুরোধ করা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং শেয়ারবাজারের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কমিশন খুবই আন্তরিকভাবে কাজ করছি। আগামীতে অতিদ্রুত স্বল্প সময়ের মধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া টাস্কফোর্স গঠনের মাধ্যমে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সংস্কার করা হবে। এর ফলে আগামীতে আমরা শিগগিরই উন্নত পুঁজিবাজার দেখতে পাব বলে আমরা প্রত্যাশা করছি।
এস/
পাঠকের মতামত:
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






