ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

‘বাংলার সৌরভ’ জাহাজের আগুনে একজনের মৃত্যু

২০২৪ অক্টোবর ০৫ ১২:৫৭:৫৪
‘বাংলার সৌরভ’ জাহাজের আগুনে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাদেক মিয়ার (৬০) মৃত্যু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যু সাদেক মিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৃত ইউনুস মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বন্দরের উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্তত ৩৬ জনকে উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে একজনের মৃত্যু হয়েছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে