ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ অক্টোবর ০৪ ১০:৩৩:৫১
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর- ০৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৫৭টির দর বেড়েছে, ৩৩১টির দর কমেছে, ৮টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে লিনডে বাংলাদেশ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৪.২৯ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালী টেক্সটাইলের ২২.৩০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৮.৬০ শতাংশ, বে লিজিংয়ের ১৮.৪৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ১৭.৯৫ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ১৭.৯২ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৭.৭৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ১৭.১২ শতাংশ এবং ফরচুন সুজ লিমিটেডের ১৬.৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে