বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে অবশেষে ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। তবে বিশ্লেষকরা বলছেন, বাজারকে কৃত্রিমভাবে ইতিবাচক প্রবণতায় ফেরানো হয়েছে। এই ইতিবাচকতা কোনো ভাবেই স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন তারা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বর্তমান কমিশনের সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৫০ পয়েন্ট। এরমধ্যে গত তিনদিনে সূচক কমেছে ২১৫ পয়েন্ট। সোমবার কমেছে ৩৪ পয়েন্ট, মঙ্গলবার কমেছে ৩৮ পয়েন্ট এবং বুধবার কমেছে ১৩২ পয়েন্ট। বুধবারের পতন ছিল অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ পতন।
তিনদিন অব্যাহত পতনে নাস্তানাবুদ বিনিয়োগকারীরা আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিনিয়োগকারীরা প্রথমে মতিঝিলে মানববন্ধন করেন। এরপর লংমার্চ কর্মসূচি পালনের উদ্দেশ্যে তারা পায়ে হেটে আগারগাঁয়ে বিএসইসি ভবনের সামনে যায়। সেখানে বিনিয়োগকারীদের বিক্ষোভে বিএসইসির চেয়ারম্যান অবরুদ্ধ হয়ে পড়ে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের তোপের মুখে কৃত্রিমভাবে বাজারকে উত্তোলন করা হয়েছে। এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। অব্যাহত পতনে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীরা পথে নামতে বাধ্য হয়েছে। বিনিয়োগকারীদের সাথে এই তামাশা বন্ধ করা দরকার। দেশের স্বার্থে এবং বিনিয়োগকারীদের রক্ষায় শেয়ারবাজারকে পতন ধারা থেকে বের করে আনতে স্থায়ী সমাধান প্রয়োজন। এজন্য নিয়ন্ত্রক সংস্থাসহ বাজার সংশ্লিষ্ট সবার আন্তরিকভাবে কাজ করতে হবে।
বিনিয়োগকারীরা বলছেন, হাসিনা সরকারের আস্থাভাজনরা দেশের শেয়ারবাজারকে পঙ্গু করে গেছে। এখন বিএসইসিতে যাকে চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে তিনি না বুঝেই বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ না বুঝেই ২৮টির বেশি কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছেন। এতে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা বেড়ে গেছে। যার কারণে শেয়ারবাজারে বড় বড় পতন হচ্ছে। বিনিয়োগকারীরা বাজার তথা সবার স্বার্থে অতি দ্রুত বিএসইসি থেকে খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ চান।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে।
অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ১.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ ২.৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে ৩১৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ৫১ কোটি ৩৫ লাখ টাকার বা ১৩ শতাংশ।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৯টির বা ৫২.৬৪ শতাংশের, কমেছে ১৩৮টির বা ৩৪.৭৬ শতাংশের এবং পরিবর্তন হয়নি ৫০টির বা ১২.৪৯ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসই আজ ২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ২০ টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭১ পয়েন্টে।
এস/
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
