ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ডিএসইর পর্ষদ কার্যক্রম না থাকায় বাজারের উন্নয়ন ব্যাহত হচ্ছে: ডিবিএ

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৭:১৫:০০
ডিএসইর পর্ষদ কার্যক্রম না থাকায় বাজারের উন্নয়ন ব্যাহত হচ্ছে: ডিবিএ

নিজস্ব প্রতিবেদক : গত দেড় মাস ডিএসইর পর্ষদ কার্যক্রম না থাকায় শেয়ারবাজারের অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। এতে করে বাজারের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়ে বাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইমারি রেগুলেটর হিসেবে শেয়ারবাজারের সকল কর্মকাণ্ডে ডিএসইর একটি বড় ভূমিকা রয়েছে। শেয়ারবাজারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের উদ্যোগ ও বাস্তবায়নে ডিএসই পর্ষদের সিদ্ধান্তের প্রয়োজন হয়। তবে গত দেড় মাস ডিএসইর পর্ষদ কার্যক্রম না থাকায় শেয়ারবাজারের অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

সংগঠনটি জানায়, ডিএসই পর্ষদের অনুপস্থিতিতে বাজারের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়ে বাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, এত দীর্ঘসময় ধরে পর্ষদ কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় বিষয়ে সময়মত সিদ্ধান্তের অভাবে বাজারের শৃঙ্খলা বিনষ্ট হয়ে বিনিয়োগকারীসহ বাজার অংশীজনদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে জানায় ডিবিএ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ডিএসইর পর্ষদ কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি বাজারের জন্য মোটেও ইতিবাচক নয়। ফলে পর্ষদ সদস্যদের মধ্যে যদি ২-১ জন সদস্যের নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়, সেই ক্ষেত্রে সেই সকল সদস্যদের নিয়োগ ব্যাতিরেকেই ডিএসইর পর্ষদ কার্যক্রম অনতিবিলম্বে শুরুর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে