×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৫:০৯:০৩
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৯৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ঢাকা ইলেট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৭.৫৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৬.৮১ শতাংশ।

আর ৫০ পয়সা বা ৬.৫৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬.৪৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ৬.২৫ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ৬.২৪ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ৬.০২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৮১ শতাংশ এবং রেনউইক যজ্ঞেস্বর এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের দর ৫.৩৫ শতাংশ কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে