ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ওয়ালটনের ১ কোটি ৮০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১১:৫১:২৫
ওয়ালটনের ১ কোটি ৮০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের দুই উদ্যোক্তা পরিচালক ও পরিচালক ১ কোটি ৮০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যোক্তা পরিচালক এস. এম. মাহবুবুল আলম তার স্ত্রী জাকিয়া সুলতানের কাছে উপহার হিসেবে ৬০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করছেন।

আর পরিচারক এস. এম. মঞ্জুরুল আলম ওভি ১ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে তার বাবা এস. এম. নুরুল আলম রিজভীর কাছে ৬৮ লাখ ৫৭ হাজার ১৪২টি শেয়ার এবং তার মা সুলতানা পারভিন লাকির কাছে ৫১ লাখ ৪২ হাজার ৮৫৮টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করেছেন।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে