×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ওরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ সেপ্টেম্বর ৩০ ০৬:২২:২৩
ওরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা কোন ডিভিডেন্ড নেবেন না।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৯ পয়সা।

৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৪ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫১ পয়সা।

আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে