ইতিবাচক বাজারেও নেতিবাচক প্রবণতায় বেশিরভাগ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: ২৮ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের খবরে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় পতন দেখা দিয়েছিল। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ৯৭ পয়েন্টের বেশি। এতে পরের দুই দিন বিনিয়োগকারীদের কয়েকটি গ্রুপ বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ ও নানা দাবি নিয়ে সোচ্চার ছিল।
আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও নেতিবাচক প্রবণতায় বাজারে লেনদেন শুরু হয়। শুরুতেই ডিএসইর প্রধান সূচক ১৯ পয়েন্টের বেশি নেমে যায়। তারপর বাজার ঘুরতে থাকে। লেনদেনের ১ ঘন্টা ১০ মিনিটের মাথায় ডিএসইর সূচক ৫৭ পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায়। তারপর মুনাফা তোলার চাপে সূচক নামতে থাকে।
এরপর দিনভর ওঠানামার মধ্যে লেনদেন চলতে দেখা যায়। তবে সূচক আর আগের দিনের নিচে নামেনি। শেষবেলায় সূচকের উত্থান স্থির হয় প্রায় ১৯ পয়েন্টে। তবে সূচকের উত্থান হলেও লেনদেন আগের দিনের চেয়ে কমে যায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের সংস্কার ও উন্নয়নের রোডম্যাপ ঠিক করতে স্টকহোল্ডার ও অংশীজনদের সঙ্গে আগামীকাল ৩০ সেপ্টেম্বর বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। দুদিন ব্যাপী এ বৈঠকে শেয়ারবাজারের সংস্কার ও উন্নয়নের রোডম্যাপ ঠিক করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ পর্যায়ে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিএসইসির সংস্কারের রোডম্যাপ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। যে কারণে আজ বাজার ইতিবাচক হলেও লেনদেন ইতিবাচক ছিল না। বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আজ বাজারে বাই-ও করেছেন কম, সেলও করেছেন কম।
বাজার বিশ্লেষকদের মতে, আগামী দুই কর্মদিবস বাজার ইতিবাচক থাকলেও তেমন গতিশীলতা দেখা নাও যেতে পারে। কারণ আগামী দুদিনও বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ মুডে থাকবেন। তবে দুদিন পর বাজারের নতুন গতি দেখা যেতে পারে বলে তাঁরা আশা করছেন।
রোববারের বাজার পর্যালোচনা
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮. ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে।অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৯. ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.কমে ২ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার।
ডিএসইতে আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৬ পয়েন্টে।
এএসএম/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












