সন্দেহভাজন ব্যবসায়ীদের এলসি খোলায় কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের সময়ে সুবিধাভোগী ও টাকা পাচারের দায়ে সন্দেহভাজন ব্যবসায়ীদের কোম্পানির নামে এলসি খোলায় কড়াকড়ি আরোপ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো।
একই সঙ্গে কোম্পানি পরিচালনায় চলতি মূলধন বা মেয়াদি ঋণ কিংবা বাণিজ্যিক ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ব্যাংকগুলো সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের চাপে ব্যাংকগুলো অর্থ পাচার বন্ধে এলসি খোলার পাশাপাশি এলসির দায় পরিশোধের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিতে বাধ্য হয়েছে।
সূত্র বলছে, অর্থ পাচার বন্ধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থান নেওয়ায় বাণিজ্যিক ব্যাকগুলোও নড়েচড়ে বসেছে। যে কারণে ব্যাংকগুলোও নতুন এলসি ও ঋণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ শুরু করেছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের মালিকানাধীন কোম্পানিগুলোর ব্যবসায়িক স্বার্থে সব ধরনের লেনদেন চলবে।
কিন্তু ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে, ব্যবসায়িক লেনদেন আড়ালে কোনো হিসাবে সন্দেহজনক লেনদেন হবে না এবং কোনো হিসাব থেকে বা আমদানির এলসির দেনা পরিশোধ কিংবা রপ্তানির আড়ালে কোনো টাকা পাচার হবে না।
যদি বাংলাদেশ ব্যাংকের তদন্তে এই ধরনের কোনো অপরাধের ঘটনা ধরা পড়ে- তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই সতর্ক বার্তার পর ব্যাংকগুলো আরও কঠোর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এমন কঠোর অবস্থানের কারণে দেশের কয়েকটি শিল্প গ্রুপের এলসি খোলার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ব্যাংকগুলো। এর মধ্যে রয়েছে- সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম গ্রুপ, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী গ্রুপ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পারিবারিক কোম্পানি।
এছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বড় অঙ্কের জালিয়াতির দায়ে অভিযুক্ত অ্যানন টেক্স গ্রুপ, ক্রিসেন্ট গ্রুপের কোম্পানিগুলোও এলসি খুলতে জবাবদিহি করতে হচ্ছে।
এর বাইরে সন্দেহভাজন হিসাবে যেসব সাবেক মন্ত্রী, এমপি বা ব্যবসায়ীদের ব্যাংক হিসাব বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) থেকে জব্দ বা স্থগিত করা হয়েছে ওইসব ব্যক্তিদের মালিকানাধীন কোম্পানিগুলোর এলসি খোলার ক্ষেত্রেও ব্যাংকগুলো কড়াকড়ি আরোপ করেছে।
এছাড়া, সন্দেহভাজন হিসাবে যেসব ব্যবসায়ীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের প্রতিষ্ঠানগুলোর এলসি খোলা ও ঋণের অর্থ ছাড়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ওইসব ব্যক্তির মালিকানাধীন কোম্পানিগুলোর নামে রপ্তানি ও আমদানির আড়ালে অর্থ পাচার করা হয়েছে। এর মাধ্যমে তারা দেশের ক্ষতি করে নিজেরা লাভবান হয়েছেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, তারা যাতে আর কোনোভাবে দেশ থেকে অর্থ পাচার করতে না পারেন সেজন্য জরুরিভাবে এসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও বলছে, যেসব এলসির দায় শোধ করা হয়নি সেগুলোর অর্থ পরিশোধের ক্ষেত্রে এখন বিলম্ব করার পাশাপাশি দেশে পণ্য এসেছে কিনা, আসলে পরিমাণ সঠিক আছে কিনা বা পণ্যের আন্তর্জাতিক দামের চেয়ে বেশি দাম দেখানো হয়েছে কিনা এসব খতিয়ে দেখা হচ্ছে।
এসব তথ্য ব্যাংক নিশ্চিত হলেই কেবল দায় শোধ করা হচ্ছে। যে কারণে আগের এলসির নিষ্পত্তি বিলম্ব হচ্ছে, নতুন এলসি খোলা বাধাগ্রস্ত হচ্ছে।
একই সঙ্গে চলতি মূলধন ও মেয়াদি ঋণের অর্থ ছাড়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। কারণ এসব হিসাব থেকে টাকা পাচার হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে এসব খাতেও ঋণের অর্থ ছাড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- সিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ
- বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম
- আন্দোলনের মুখে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
- পকেট কমিটির অভিযোগে কুমিল্লার এনসিপিতে ভাঙন
- ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল; মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত
- স্থানীয় নির্বাচনে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত, যা বললেন মির্জা ফখরুল
- দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়
- ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ
- কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- ২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্জিন ঋণ নীতির ইতিবাচক প্রভাবে চাঙা বাজার
- রূপালী লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের বাজারে ফের উলটপালট
- গোল্ডকাপ ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশ
- দাবি না মানলে রাজপথ ছাড়বে না, দাবিতে উত্তাল রাজধানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: দগদগে ক্ষত, অপেক্ষা শুধু বিচারের
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় নিয়োগ
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, মার্জিন বিধিমালার খসড়া প্রকাশ
- এই তিন উপাদানেই চুল হবে সিল্কি ও মজবুত
- নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
- শিক্ষার্থীদের জন্য বড় চমক! পাঠ্যবইয়ে আসছে নতুন চার বিষয়
- বাড়ছে ডলারের দর কারণ খুঁজছে বাংলাদেশ ব্যাংক
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













