ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৫:৫১:৫৭
মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন থেকে কারাভোগ শেষে দেশে ফিরছেন আরও ৮৫ জন বাংলাদেশি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিতওয়ে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

জানা গেছে, রাখাইন রাজ্যে চলমান সংঘাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারে আগত মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাবাসিতদের বহন করছে। জাহাজটি রোববার (২৯ সেপ্টেম্বর) সকালের মধ্যে কক্সবাজার পৌঁছাবে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ বাংলাদেশিদের বহন করছে। তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

আরও বলা হয়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা পালন করেছে।

সর্বশেষ জুনে ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে