×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১০:৩৪:৪৭
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২২-২৬ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৪০টির দর বেড়েছে, ৩৪৯টির দর কমেছে, ৭টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০.৩৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৬.২১ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ১৭.৯৯ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ১৩.৪৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৩.২৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ১১.৮১ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০.৭৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৯.৩৮ শতাংশ, আইসিবি ইসলামীক ব্যাংকের ৮.৮২ শতাংশ এবং ঢাকা ব্যাংক পিএলসির ৭.৭৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে