শেয়ারবাজারে বড় পতন
বিএসইসি-ডিএসইর অর্ন্তদ্বন্দ্ব, বলির পাঠা বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: আগেরদিন বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছিল ৪১ পয়েন্টের বেশি। এমন পতনের জন্য বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ধারাবাহিক নেতিবাচক কর্মকান্ডের দিকে আঙ্গুল তুলেছিল।
বিনিয়োগকারীদের অভিযোগ, বিএসইসির নতুন কমিশন দায়িত্ব নিয়েই বড় বড় বিনিয়োগকারীদের, যারা বাজারের নিয়ন্ত্রক, তাদের আটকানোর প্রতিযোগিতায় নেমেছে। তাদের ধারণা, যারা এতোদিন লুটপাট করেছে, তাদের শায়েস্তা করতে পারলেই শেয়ারবাজার টুপ করে ফুলে ফেঁপে উঠবে। আসলে শেয়ারবাজার সম্পর্কে যাদের সম্যক অভিজ্ঞতা নেই, তাদের এমন ধারণা অমুলক নয়।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আরও বড় আতঙ্ক দেখা দিয়েছে। আজ ধারাবাহিক পতনে ডিএসইর সূচক কমেছে ৯৭ পয়েন্টের বেশি। এর কারণ হলো, গতকাল বুধবার ডিএসই হঠাৎ করে ২৮টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
ডিএসইর ওই সিদ্ধানের পর আজ লেনদেনের শুরুতেই কোম্পানিগুলোর ক্রেতাহীন হয়ে পড়ে। এত শুরুতেই বাজারজুড়ে আতঙ্ক তৈরি হয়। এরপর অন্যান্য কোম্পানির শেয়ারও দলবেঁধে নামতে থাকে। এক পর্যায়ে ডিএসইর সূচক ১২০ পয়েন্ট উধাও হয়ে যায়। তবে শেষবেলায় পতনের ঝাপটা কিছুটা কমে ৯৮ পয়েন্টের নিচে এসে স্থির হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশজুড়ে শ্রমিক অসন্তোষ ও আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিতে বর্তমানে শেয়ারবাজার এমনিতেই ক্রান্তিকাল অতিক্রম করছে। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা অন্ধের মতো শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীদের বিরুদ্ধে একের পর এক শাস্তি আরোপ করে চলেছে। যে কারণে চাঙ্গাভাবে থাকা শেয়ারবাজার হঠাৎ অস্থিরতায় পড়ে যায়।
অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ডিএসইর টানাপোড়েনের ডালপালাও ক্রমশ বাড়তে থাকে। বর্তমান কমিশন এসেই ডিএসইর সঙ্গে একটা দৃশ্যমান ব্যবধান তৈরি করে ফেলে। যার কারণে ডিএসইতে যারা বসে আছেন, তারা ক্রমেই বর্তমান কমিশনের পক্ষ ত্যাগ করছেন। এর প্রমাণ মিলেছে গতকাল বুধবার শেষবেলায় হঠাৎ করে ২৮টি কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে স্থানান্তর করার সিদ্ধান্ত।
বিনিয়োগকারীরা বলছেন, এ স্থানান্তর প্রক্রিয়া আরও কিছুদিন পরেও করতে পারতে ডিএসই। এতে মহাভারত অশুদ্ধ হয়ে যেতো না। বাজারের এমন ভঙ্গুর অবস্থায় তাদের এটা করাটা কোনভাবে বাঞ্চিত ছিল না। বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারকে চাপে ফেলার জন্যই ডিএসই এটা করেছে। বিএসইসি ও ডিএসইস অর্ন্তদ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। তারা দিনে দিনে শেয়ারবাজারে নিঃস্ব হয়ে পড়ছে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।
অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৩১.২৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০.১২ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার।
ডিএসইতে আজ মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের।
এএসএম/
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা









