ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাউথইস্ট ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

২০২৪ সেপ্টেম্বর ২৫ ১৯:২২:২৬
সাউথইস্ট ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

এজিএমে ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির সভাপতিত্ব করেন। অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো: আকিকুর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক এম. এ. কাশেম, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস দুলুমা আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস জোসনা আরা কাশেম।

এছাড়া, পর্ষদের পরিচালকদের মধ্যে অংশ নেন- রেহানা রহমান, নাসির উদ্দিন আহমেদ, প্রতিনিধি পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের উদ্যোক্তারা এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটর্ফমে মাধ্যমে এজিএমে অংশগ্রহণ করেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে