ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কাপড়ে ঘেরা কক্ষে অবৈধ কাজ, ৪২ শিক্ষার্থী আটক

২০২৪ সেপ্টেম্বর ২৪ ০৯:২২:২০
কাপড়ে ঘেরা কক্ষে অবৈধ কাজ, ৪২ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক : ভৈরবে কাপড় দিয়ে ঘেরা অবৈধ রেস্টুরেন্টে অবৈধ কাজের অভিযোগে ৪২ ছাত্রছাত্রীকে আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

সম্প্রতি উপজেলার মানিকদী ও কুলিয়ারচর সংযোগ জিল্লুর রহমান সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফারহানা আফরিন।

জানা যায়, জিল্লুর রহমান সেতু সংলগ্ন মানিকদী এলাকার ৮টি রেস্টুরেন্টে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে কাপড় দিয়ে ঘেরা এসব রেস্টুরেন্টে শিক্ষার্থীরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। সেনাবাহিনীর অভিযানে ৪২ শিক্ষার্থীকে আটক করা হয়। পরবর্তীতে ছাত্রছাত্রীদের অভিভাবকদের ডেকে এনে তাদের সন্তানরা যে ভুল পথে এগোচ্ছে তা তাদের অবগত করা হয় এবং সেনা সদস্যরা আটককৃত ছাত্রছাত্রীদের জীবন-জীবিকা সম্পর্কে বাস্তবতা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফারহানা আফরিন বলেন, আমাদের ছেলেমেয়েরা কখন কোথায় যাচ্ছে তা আমাদের নজরে রাখতে হবে। রেস্টুরেন্টগুলোতে ছাত্রছাত্রীদের দেখে আমি অবাক হয়েছি। ছাত্রছাত্রীদের অভিভাবকসহ সবার মুচলেকা গ্রহণ করে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করেছি।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে