×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

২ কোটি ১১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১১:২৫:৩৭
২ কোটি ১১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম ও এস.এম নুরুল আলম রিজভী শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির দুই উদ্যোক্তা পরিচালক ২ কোটি ১১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

এরমধ্যে এস.এম আশরাফুল আলম তার ছেলে শাহরিয়ার আলম শুভকে ৬০ লাখ ৬০ হাজার এবং মেয়ে ফারিয়া আলম প্রভাকে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

আর অপর উদ্যোক্তা পরিচালক নুরুল আলম তার মেয়ে রিফা তাসনিয়া স্বর্ণাকে ৯০ লাখ শেয়ার হস্তান্তর করবেন।

ঘোষিত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে