শেখ হাসিনা নিজেকে এখনো বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের ‘বৈধ প্রধানমন্ত্রী’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন পদত্যাগী শেখ হাসিনা।
শেখ হাসিনার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।
শেখ হাসিনার এমন দাবি সম্পর্কে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘উনি যদি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন, সেটা তো ভারতে বসে দাবি করলে হবে না। এই দাবি তো বাংলাদেশে এসে করতে হবে। উনি তো ওখানে কোনো রাষ্ট্রীয় সফরে নেই। এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই।’
শেখ হাসিনার কথোপকথনের ভাইরাল হওয়া অডিওটি ২০ মিনিট ৫৯ সেকেন্ডের। এতে তাঁর সঙ্গে বেলজিয়ামপ্রবাসী এক আওয়ামী লীগ নেতার কথা বলতে শোনা যায়। যিনি নিজেকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে লবিস্ট হিসেবে কাজ করেন বলে দাবি করেছেন।
ফোনালাপের একপর্যায়ে ৫ আগস্টের ঘটনা উল্লেখ করেন শেখ হাসিনা। তাঁর মতে, সেদিন গণভবন এমনভাবে ঘেরাও করা হয়েছিল যে তাঁর নিরাপত্তারক্ষীরা গুলি চালালে সবাই লাশ হতো।
শেখ হাসিনা দাবি করেন লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি। তিনি বলেন, ‘তখন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হলো, আমার নিরাপত্তা রক্ষায় বাধ্য হয়ে সরে যেতে হলো গণভবন থেকে। যার ফলে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারিনি। কাজেই আমার পদত্যাগ হয়নি। কাজেই আমি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী।’
আওয়ামী লীগ সভাপতি বলেন তিনি ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিতে চেয়েছিলেন। তার দাবি, ‘সংসদীয় গণতন্ত্রের সিস্টেম হচ্ছে, আমি পদত্যাগ করার পরে সংখ্যাগরিষ্ঠদের মতে নতুন কেউ নির্বাচিত হলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। সেটা হলে প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে হবে সংসদ ভেঙে দেওয়ার জন্য, তখনই সংবিধান ভাঙবে, তা ছাড়া ভাঙবে না। এটাও সংবিধান অনুযায়ী। আমি তো পদত্যাগ করি নাই। আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি।’
শেখ হাসিনা দাবি করেন, পদত্যাগের ভুয়া ছবি প্রচার করা হচ্ছে। তিনি বলেন, ‘ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে, ওইটা একটা মোটা বই। ওই রকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি তো গণভবনে রেখে আসছিলাম। গণভবনে আগুন দিয়েছে, লুটপাট হয়েছে, ওইগুলো সব চলে গেছে।’
পদত্যাগী শেখ হাসিনা দাবি করেন, এখন প্রতিদিনই আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের একটি মেয়ে, তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো। বলল, আত্মহত্যা করেছে। এসব লাশের দায়িত্ব প্রধান উপদেষ্টাকে নিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে হত্যাকাণ্ড হয়নি, আন্দোলনকারীদের মধ্যে কিলিং এজেন্ট ছিল । এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের একটি বক্তব্য তুলে ধরে বলেন, ‘উপদেষ্টা সাখাওয়াত সাহেব আর্মির লোক। তিনি নিজেই বলেছেন, এ বুলেট পুলিশের কাছে থাকে না। তার মানে, সাধারণ লোকের কাছে অস্ত্র ছিল। আজ পর্যন্ত বুলেট সম্পর্কে তদন্ত নেই, অস্ত্র কে ব্যবহার করেছে, কোনো তদন্ত নেই।’
এএসএম/
পাঠকের মতামত:
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ











.jpg&w=50&h=35)

