×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৪ সেপ্টেম্বর ১২ ১১:৪৩:৩৬
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিংয়ে উঠে এসেছে। ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত বলে প্রতিষ্ঠানটি সতর্কবার্তা জারি করেছে।

ডিএসই জানিয়েছে, কোম্পানীর দর বৃদ্ধির কারণ জানতে গত ০৫ সেপ্টেম্বর ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ।

ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

গত ২১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৬ টাকা ৯০ পয়সা। আর গত ৫ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৮০ পয়সায়। ১১ কর্মদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা বা ৩২.২৫ শতাংশ।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে