×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৬:২৫:২৪
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানীর শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত বলে প্রতিষ্ঠানটি সতর্কবার্তা জারি করেছে।

ডিএসই জানিয়েছে, ন্যাশনাল টি কোম্পানীর শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে চিঠি পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট ন্যাশনাল টি কোম্পানীর শেয়ার দাম ছিল ২৬২ টাকা ৬০ পয়সায়। যা ১১ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪৪৭ টাকা ৮০ পয়সায়।

এতে দেখা যায়, ১৫ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৮৫ টাকা ২০ পয়সা বা ৭১ শতাংশ।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে