ধারের টাকায় আগ্রাসী বিনিয়োগ, আটকে দিল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত শরীয়াহ্ভিত্তিক এক্সিম ব্যাংক গ্রাহকদের টাকা দিতে না পারার পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদের ভিত্তিতে ১ হাজার কোটি টাকা বিশেষ ধার নিয়েছে।
কিন্তু এমন তারল্যসংকটেও বড় ঋণ বিতরণ থেকে বিরত থাকছে না ব্যাংকটি। সম্প্রতি পুরোনো গ্রাহক নিপা এন্টারপ্রাইজকে ৪৮০ কোটি টাকা ঋণ ছাড়ের যাবতীয় আয়োজন চূড়ান্ত করে ফেলে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি নজরে এলে একক গ্রাহককে এত বড় ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এক্সিম ব্যাংক দীর্ঘদিন ধরে অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) বা ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও (আইডিআর) সীমার অতিরিক্ত ঋণ দিয়ে আসছে। কিন্তু সেই হারে ঋণ আদায় করতে পারছিল না
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক্সিম ব্যাংকের বর্তমান আইডিআর সীমা ১০২ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ ব্যাংকটি ১০০ টাকা আমানতের বিপরীতে ইতিমধ্যে ১০২ টাকা বিনিয়োগ করেছে। এটি নির্ধারিত সীমার চেয়ে বেশি, যাকে ব্যাংকিংয়ের পরিভাষায় আগ্রাসী বিনিয়োগ বলা হয়। ঝুঁকি বিবেচনায় শরিয়াহ ব্যাংক ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯২ টাকা বা ৯২% ঋণ বিতরণ করতে পারে।
আগ্রাসী ঋণ বিতরণের বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘শরিয়াহ ব্যাংকিং হিসাবে আমরা বিনিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করি। বড় ঋণ বিতরণে নীতিমালার বিভিন্ন দিক সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হয়। নিপা এন্টারপ্রাইজের অনুকূলে বিনিয়োগের সিদ্ধান্ত ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্রাহকের স্বার্থে আগ্রাসী ঋণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই শেষ পর্যন্ত এই গ্রাহকের অনুকূলে ঋণ বিতরণ করা হয়নি।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তারল্যসংকটের চাপ সামলাতে এক্সিম ব্যাংককে ১০.৫০ শতাংশ সুদে ৯০ দিনের জন্য ১ হাজার কোটি টাকার বিশেষ ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির প্রচলিত পদ্ধতিতে ঋণের সব টুল (বন্ড, সুকুক প্রভৃতি) ব্যবহারের মাধ্যমে আগেই ধার নেওয়ার সীমা শেষ হয়েছে।
এই জন্য ব্যাংকটিকে কেবল ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোটের বিপরীতে নতুন করে ১ হাজার টাকা ছাপিয়ে ধার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১৬ (৪) (ডি) ধারা ও ১৭ (১) (বি) ধারা অনুযায়ী, ৯০ দিন মেয়াদে এই বিশেষ ধার দেওয়া হয়।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা জানায়, সাধারণভাবে এই ধরনের ব্যাংক প্রচলিত সুদভিত্তিক রীতিতে টাকা ধার নিতে পারে না। তবে বাংলাদেশ ব্যাংক বিদ্যমান নিয়মে ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ হিসেবে সুদভিত্তিক বিশেষ ধার দিতে পারে। এই ক্ষেত্রে ঋণের বিপরীতে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটিতে (এসএলএফ) সাড়ে ১০ শতাংশ সুদহার প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১৬ (৪) (ডি) ধারা ও ১৭ (১) (বি) ধারা অনুযায়ী, ৯০ দিন মেয়াদে এ অর্থ দেওয়া হয়। ব্যাংকিং পরিভাষায় যা ওভারনাইট ঋণসুবিধা হিসেবে বিবেচিত।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, এক্সিম ব্যাংকের আগ্রসী ঋণ আটকে দেওয়া হয়েছে। কারণ, এ ধরনের ঋণ গ্রাহকের ঝুঁকি সৃষ্টি করে। আর বিশেষ ব্যবস্থায় ১ হাজার কোটি টাকার ঋণের পেছনে যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু ঋণ করার পরেও বড় ঋণ অনুমোদন কাম্য নয়।
উল্লেখ্য, নিয়মনীতি, ব্যবস্থাপনাগত ত্রুটি, পরিচালনা দক্ষতা, তারল্য এবং খেলাপি প্রভৃতি অবস্থা বিবেচনায় ইয়েলো জোনে রয়েছে এক্সিম ব্যাংক। আর ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, সম্পদের মান, ব্যবস্থাপনা, উপার্জন ক্ষমতা, তারল্যপ্রবাহ, বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতাসহ ছয়টি সূচকের ভিত্তিতে ক্যামেলস রেটিং-২ অবস্থান করছে ব্যাংকটি।
এমন পরিস্থিতিতে গত ২৯ আগস্ট এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









