গ্রাহকদের সুখবর দিল গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক : ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ‘পে-লেটার’র মাধ্যমে বিকাল ও সিটি ব্যাংকের সাথে যৌথ সেবায় যুক্ত হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন।
এর মাধ্যমে যোগ্য বিকাশ গ্রাহকরা অ্যাপ থেকে সিটি ব্যাংকের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ সেবা – ‘পে-লেটার’ ব্যবহার করে ‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স’ এবং এর বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা স্মার্টফোন পার্টনার ব্র্যান্ড সেলস পয়েন্ট থেকে স্মার্টফোন কিনতে পারবেন।
পে-লেটার সেবা ব্যবহার করে গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে পেমেন্ট করতে পারবেন, এক্ষেত্রে তাকে ৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ দেওয়া হবে। গ্রাহক কোনো ইন্টারেস্ট ছাড়াই ৭ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারবেন, তা না হলে, পে-লেটার -টি ৩ মাসের ক্ষুদ্র ঋণে পরিণত হয়ে যাবে এবং বার্ষিক ৯% হারে ইন্টারেস্ট প্রযোজ্য হবে।
এদিকে ৬ মাসে পরিশোধ পদ্ধতিতে গ্রাহককে ২০ শতাংশ ডাউনপেমেন্ট শুরুতেই দিতে হবে এবং বাকি ৮০ শতাংশ পে-লেটারের মাধ্যমে সমান কিস্তিতে ভাগ হয়ে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে। এক্ষেত্রেও বার্ষিক ৯% হারে ইন্টারেস্ট প্রযোজ্য হবে। গ্রাহকরা চাইলে নির্ধারিত তারিখের আগেও টাকা পরিশোধ করে দিতে পারবেন।
এছাড়া, স্মার্টফোন গ্রাহকদের বর্ধিত ডিজিটাল চাহিদা পূরণের লক্ষ্যে সাশ্রয়ী ডাটা প্যাকেজ নিয়ে এসেছে গ্রামীণফোন। মাইজিপি অ্যাপ থেকে ১৯৯ টাকায় ৩০ দিন মেয়াদে ৭জিবি (৪জিবি রেগুলার ও ৩জিবি সোশ্যাল মিডিয়া) ইন্টারনেট প্যাকেজ কিনতে পারছেন গ্রাহকরা। স্মার্টফোন কেনার তারিখ থেকে ৬ মাস পর্যন্ত একজন গ্রাহক যতবার ইচ্ছা ততবার অফারটি গ্রহণ করতে পারবেন।
পার্টনারশিপ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম বলেন, গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন আরও সহজলভ্য করতে বিকাশ ও সিটি ব্যাংকের ‘পে লেটার’ সেবার সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ডিজিটাল অন্তর্ভুক্তিতে অন্যতম বাধা স্মার্টফোনের দাম। তাই সুলভ ও গ্রাহকবান্ধব অর্থায়নের সুযোগ তৈরি করার মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে ডিজিটালি কানেক্টেড সোসাইটির সুবিধা উপভোগ করার সুযোগ করে দিতে চাই। ‘কানেক্টিং দ্য আনকানেক্টেড’ এই লক্ষ্যে বিশ্বাসী আরও দুটি পার্টনারের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। নতুন নতুন উদ্ভাবন আনতে এবং গ্রাহকের ডিজিটাল জীবনধারা উন্নত করতে আমরা সংকল্পবদ্ধ।
বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, যেকোনো সময়, যেকোনো জায়গায় গ্রাহকদের জরুরি প্রয়োজন পূরণ করতেই ‘পে লেটার’ সেবা চালু করা হয়েছে। স্মার্টফোনের মাধ্যমে উন্নত ডিজিটাল সেবা প্রদান এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ ব্যবহারের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যেই এই পার্টনারশিপ করা হয়েছে। গ্রামীণফোন ও সিটি ব্যাংকের মতো প্রতিষ্ঠিত পার্টনারদের সাথে মিলিত হয়ে গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষ্যে আরও উদ্ভাবনী সেবা নিয়ে আসতে কাজ চালিয়ে যাবে বিকাশ।
সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার বলেন, ডিজিটাল ইকোসিস্টেমে গ্রাহকদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে একাধিক পার্টনাররা মিলে ‘পে-লেটার’ -এর মতো একটি উদ্ভাবনী সেবা চালু করেছে। আজ, বিকাশ এবং সিটি ব্যাংকের তৈরি শক্তিশালী প্রযুক্তি ও এর প্রয়োগ প্রচলিত পদ্ধতির চেয়ে বেশি সংখ্যক গ্রাহকের কাছে ঋণ এবং সঞ্চয়ের মতো ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে।
উল্লেখ্য, গ্রামীণফোন গ্রাহকরা এখন সরাসরি মাইজিপি অ্যাপ থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন। সহজেই অ্যাকাউন্ট খোলার এই সুবিধা গ্রাহককে আরও সক্ষমতা এবং নির্বিঘ্নে বিকাশ-এর মাধ্যমে বিভিন্ন আর্থিক সেবা গ্রহণের সুযোগ করে দিচ্ছে।
এস/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









