ডিভিডেন্ড ঘোষণা করেছে ৫ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: বিগত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠান সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ৫টি হলো: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বিডি, এনভয় টেক্সটাইল, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।
কোম্পানি ৫টির মধ্যে ওয়ালটন, লিন্ডে বিডি এবং এনভয় টেক্সটাইলের বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দেবে এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৩৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং উদ্যোক্তা ও পরিচালকদের ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৪৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২৫ টাকা ৮৪ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৭৯ টাকা ৩০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৫৬ টাকা ৯৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১১১ টাকা ৮৪ পয়সা। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর। আর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
লিন্ডে বিডি
লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪১০ টাকা ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা।
জানা যায়, চলতি বছরের প্রথম সাত মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৮৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৩ টাকা ১৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ৮ টাকা ৩৮ পয়সা ছিল।
৩১ জুলাই, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩২ টাকা ৩৫ পয়সা, যা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ৩৭১ টাকা ২৭ পয়সা ছিল। আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এনভয় টেক্সটাইল
বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৯৫ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৬৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৩ পয়সা। আগামী ০২ নভেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৪ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতিলোকসান হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা। অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৪ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতিলোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ৬৭ পয়সা। অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১০ টাকা ৮৫ পয়সায়। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর।
এস/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









