ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সপ্তাহজুড়ে যত শেয়ার কেনার ঘোষণা

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১০:১৬:৩১
সপ্তাহজুড়ে যত শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে একটি মাত্র কোম্পানির আড়াই কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি হলোঃ সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।

জানা গেছে, সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ২ কোটি ৫০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ভিকার ইন্টারন্যাশনাল।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হক এসবিএসি ব্যাংকের প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিকার ইন্টারন্যাশনাল ব্লক মার্কেট থেকে ব্যাংকটির আড়াই কোটি শেয়ার কিনবে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে