×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আজ থেকে নতুন ক্যাটাগরিতে রূপালী ব্যাংকের লেনদেন

২০২৪ সেপ্টেম্বর ০৫ ০৭:২২:৩১
আজ থেকে নতুন ক্যাটাগরিতে রূপালী ব্যাংকের লেনদেন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির শেয়ারের ক্যাটেগরি পরিবর্তন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে,‘জেড’ ক্যাটেগরির কোম্পানিটি ‘বি’ ক্যাটেগরিতে উন্নীত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটির শেয়ার ‘বি’ ক্যাটেগরির অধীনে লেনদেন শুরু হবে।

ডিএসই জানিয়েছে, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি এবং ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে বিতরণ করায় কোম্পানিটির ক্যাটেগরি পরিবর্তন করা হয়েছে।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে