শেয়ারবাজারে সক্রিয় হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগে বড় পরিবর্তন এসেছে। সরকার পতনের মাস আগস্টের প্রথম ১৫ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন আগের বছরের তুলনায় প্রায় ৬ গুণ বেড়েছে।
এতে দেখা যায়, পুরো আগস্ট মাসে বিদেশিদের শেয়ার লেনদেন যেকোনো সময়ের একক কোনো মাসকে ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আগস্টের প্রথমার্ধে দেশের প্রধান শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৮২ লাখ টাকা। আগের বছর ২০২৩ সালের একই সময়ে ডিএসইতে বৈদেশিক লেনদেন হয়েছিল মাত্র ৬৭ কোটি ৩১ লাখ টাকা।
এতে দেখা যায়, ২০২৩ সালের আগস্টের প্রথমার্ধের তুলনায় চলতি ২০২৪ সালের আগস্টের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৫০১ শতাংশ বা ছয় গুণ।
ডিএসইর তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের টার্নওভার ছিল আট হাজার ৯১ কোটি টাকা। পরবর্তী অর্থবছর এই অঙ্ক বেড়ে নয় হাজার ৬৬৪ কোটি টাকায় হয়। কিন্তু এর পরের বছরগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনে ভাটা পড়ে।
তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন দুই হাজার ৯৫৪ কোটি টাকায় নেমে আসে। এমনকি ২০২৩ সালের আগস্টের প্রথমার্ধ পর্যন্ত বিদেশিদের শেয়ার লেনদেন হয়েছে ২৬২ কোটি টাকা। যা আগের পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
গত ৫ আ্গস্ট ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী গতি দেখা গেছে। এতে ডিএসইতে লেনদেন এবং সূচক উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা যায়, শেখ হাসিনার পতনের পর গত ৮ আগস্ট দেশের শেয়ারবাজারে সূচকের রেকর্ড উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন রেকর্ড ৩০৬ পয়েন্ট বা প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৮৬২ পয়েন্ট বা সাড়ে ৫ শতাংশ।
২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়া ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সের ওদিনই সর্বোচ্চ উত্থান হয়েছে। তাতে ডিএসইএক্স সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৫ পয়েন্ট। প্রায় সাড়ে চার মাসের মধ্যে এটিই সূচকের সর্বোচ্চ অবস্থান।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও বেড়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট শেয়ারবাজারে অর্থশূন্য বিও হিসাব ছিল ৩ লাখ ১১ হাজার ৫৯৩টি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থশুন্য বিও হিসাবের সংখ্যা কমে এসেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় শেয়ারবাজার নিয়ে বিদেশিদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি; ব্যাংক খাতের সংস্কার; বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা এবং মানসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণে শেয়ারবাজারে আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে তারা শেয়ারবাজারে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছেন। যার ফলে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব পড়ছে।
এএসএম/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




