×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৫:০৭:৪৮
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৫৮টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৭৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএফআইসির শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৮.৭৫ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৭.৪৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৭.২৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৭.১৮ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.৫১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৫.৯১ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৮.২৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৮৩ শতাংশ এবং সী পার্ল রিসোর্টের ৫.৮২ শতাংশ দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে