×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৪:৫৯:০২
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১০২টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে বঙ্গজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিপিএইচ ইসপাতের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭২ শতাংশ।

আর ৮ টাকা ৫০ পয়সা বা ৭.৯৫ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিব্রা ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, জেমিনি সী ফুডের ৭.১২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৮৫ শতাংশ, শমরিতা হসপিটালের ৬.২৫ শতাংশ, খান ব্রাদার্সের ৬.১১ শতাংশ, এটলাস বাংলাদেশের ৫.৮২ শতাংশ এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫.২৮ শতাংশ দর বেড়েছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে